,

বিশ্বজুড়ে করোনায় কেড়ে নিল ২৬০ নার্সের প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার স্বাস্থ্যকর্মী। এর মধ্যে ২৬০ জনেও বেশি নার্স মারা গেছেন।

আলজাজিরা জানায়, জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্স (আইসিএন) এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।

বিশ্বজুড়ে ৯০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনা নিশ্চিত হওয়া গেলেও এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আইসিএন জানিয়েছে। এর মধ্যে ২৬০ জনেরও বেশি নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনা চিকিৎসা দিতে গিয়ে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) সংকটের কারণে এত বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে বলে সংস্থাটি জানায়।

স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই সরবরাহ নিশ্চিত করতে আক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানায় আইসিএন। নয়ত স্বাস্থ্যকর্মী ও রোগীদের মধ্যে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স জানায়, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা