,

ঋষি কাপুরের মৃত্যুশয্যার ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঋষি কাপুর। সম্প্রতি অভিনেতার মৃত্যুশয্যার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার সেই ভিডিও ফাঁস নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে ফেডারশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, ঋষি কাপুরের জীবনের শেষদিনের শেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিওতে বলিউডের বেশকিছু পরিচালক, প্রযোজককেও দেখা গেছে।

ভিডিওতে ঋষি কাপুরের মৃত্যুর পর ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরকে হাসপাতালেই বেশকিছু নিয়ম-কানুন পালন করতে দেখা গেছে। ঋষি কাপুরের শেষকৃত্যের সময় উপস্থিত পুরোহিতকেও সেখানে দেখা গেছে।

ঋষি কাপুরের মতো কিংবদন্তি একজন অভিনেতার এমন ভিডিও তার পরিবারের অনুমতি ছাড়া কে তুললো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি অশোক পণ্ডিত। কে বা কারা এমন একটি ভিডিও তুলেছে, তা নিয়ে ইতোমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন করেছে সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, ঋষি কাপুর যখন আইসিইউতে ছিলেন, তখন সেখানে কর্তব্যরত কোনো কর্মীই এমন কাণ্ড ঘটিয়েছেন।

এদিকে, ঋষি কাপুরের জীবনের শেষ মুহূর্তের এমন ভিডিও নিয়ে তোলপাড় হতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, যে বা যারা অনুমতি না নিয়ে এমন ভিডিও তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ভিডিওটি নিয়ে তোলপাড় হতেই অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীই তাদের ওয়াল থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছেন।

গত ৩০ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ঋষি কাপুর। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ঋষি কাপুর তার স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরকে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘মেরা নাম জোকার’, ‘ববি, ‘বেশরম’, ‘দিওয়ানা, ‘কাভি কাভি’ উল্লেখযোগ্য।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি