সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন মেনেই ঋষি কাপুরকে বিদায়

news-image

বিনোদন ডেস্ক : কোটি কোটি ভক্ত ও প্রিয়জনকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন বলিউডের নন্দিত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

নীরবেই দাহ করা হলো প্রিয় নায়ককে। করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। ঘরবন্দি মানুষ। এমনকি এই কারণেই বাবাকে শেষ দেখাও দেখতে পারেননি ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর। স্বামী-সন্তান নিয়ে দিল্লিতে আছেন তিনি। এই দিনেও বাবাকে দেখতে আসার অনুমতি পাননি ।

জানা গেছে, মাত্র ১৬ জনকে নিয়ে শেষকৃত্য হয়েছে ঋষির। নিতু কাপুর, রণবীর কাপুর, কারিনা কাপুর, সাইফ আলী খান, আলিয়া ভাট, রণধীর কাপুর, অভিষেক বচ্চন, আয়ান মুখার্জি, রোহিত ধাওয়ান, আদর জেইন প্রমুখ উপস্থিত ছিলেন নায়কের শেষ বিদায়ের আয়োজনে।

শেষকৃত্যে যেন জনসমাগম না হয়, আগে থেকেই কাপুর পরিবারকে সতর্ক করা হয়েছিল। তাই স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল থেকে সরাসরি ঋষি কাপুরের মরদেহ শশ্মানে নিয়ে আসা হয়। তাই তো কাছে এসে শেষ শ্রদ্ধাটুকুও জানাতে পারলেন না অনেকেই।

২০১৮ সালে ঋষি কাপুর লিউকেমিয়ায় আক্রান্ত হন। প্রায় এক বছর নিউইয়র্কে চিকিৎসা চলে তার। দেশে ফিরেও নিয়মিত চিকিৎসা নিতেন হাসপাতালে।

গতকাল ২৯ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। আর ফিরবেন না ঋষি, আর অভিনয় করবেন না কোনো সিনেমায়। মজা করে আর টুইট করবেন না কখনই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী