সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় হুমায়ুন ফরীদির চশমা বিক্রি হলো

news-image

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে বিক্রি হলো কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা। হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২ টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। সেসময় অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরো অংশ নেনে অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

রাত ১১টায় নিলাম শুরু হয়। ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২টায়। নিলামজয়ী ব্যক্তি তার নাম পরিচয় গোপন রাখেন।

জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। এছাড়া সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের বিশেষ অফার প্যাকেজ সাড়ে ৭ লাখ টাকায় কিনে নিয়েছেন তার এক ভক্ত।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী