,

নোংরা কাপে কেন চা দেওয়ায় চটলেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : সেলিব্রিটি শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর সিজন টু’র একটি পর্বে কারিনা কাপুর খানের অতিথি হিসেবে ছিলেন তাপসী পান্নু। ওই অনুষ্ঠানের শুটিংয়ের পেছনে ঠিক কী ঘটেছে— তারই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

ওই ভিডিওতে কারিনাকে বিভিন্ন মেজাজে দেখা গেল। সেটের এক কর্মীকে বিরক্ত হয়ে নায়িকা প্রশ্ন করছেন, তাকে কেন নোংরা কাপ দেওয়া হলো? ঠিক করে কাপ ধোয়া হয়েছে কি-না?

কখনো পোশাক ঠিক করে ইস্ত্রি করার কথা বলতে দেখা যায়। আবার মজা করে কারিনা বলেছেন শো হিন্দিতে হলেও তিনি ইংরেজিতেই বলেন।

আরেকটি ভিডিওতে ফানি মেজাজে ধরা পড়েছেন কারিনা। সেখানে তাকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, আজকে আমাকে বেশ ভালো দেখাচ্ছে তাই না? আবার প্রকাশ বলে এক কর্মীকে ডেকে তিনি কফি দিতে বলেছেন। আবার কখনো ড্রেসারকে ডেকে তিনি কীভাবে পোশাক পড়বেন, এবং সেটা যেন ঠিক করে ইস্ত্রি করা হয়, এই সবকিছু বুঝিয়ে দিয়েছেন বেবো। আবার কখনো শো-এর ফাঁকে খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছে তাকে।

এভাবে ক্যামেরার পেছনে আসলে কী কী হয়— সেটা প্রকাশ করলেন জনপ্রিয় নায়িকা।

‘হোয়াট ওম্যান ওয়ান্ট’ শোটি-বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই দুটো সিজনে প্রচার হয়েছে। ইতিমধ্যে স্বামীর পতৌদি পরিবারের সব সদস্যদের এনে হাজির করেছেন। ডেকেছেন বান্ধবী বন্ধু মালাইকা, অমৃতা এবং বড় বোন কারিশমা কাপুরসহ অনেককে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি