,

কোয়ারেন্টাইন অমান্য দুই এনজিওকর্মীকে লাখ টাকা জরিমানা

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : করোনাভাইরাস মহামারিতে দেশে চলমান লকডাউন এবং বহিরাগত লোকজনের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে বার বার বলা হলেও অনেকেই তা মানছেন না। প্রশাসনের পক্ষ থেকে বার বার বলার পরও কোনো কাজ না হওয়ায় কঠোর হচ্ছেন প্রশাসনের কর্তারা।

এর জেরে কোয়ারেন্টিন না মানায় কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ফ্রেন্ডশিপ নামে এনজিওর দুজন কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী তাদের এ জরিমানা করেন। এ সময় ফ্রেন্ডশিপ এনজিওর কোটবাজার অফিস ১৪ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়। জরিমানার শিকার হওয়া ব্যক্তিরা হলেন-ওই এনজিওর সিনিয়র অফিসার গোলাম শহীদ ও আবদুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে লকডাউনের মধ্যেই প্রতিনিয়ত গোপনে কক্সবাজার ও উখিয়া আসা-যাওয়া করছিলেন ফ্রেন্ডশিপ এনজিওর কর্মীরা। গতকাল সোমবার বিকেলেও ওই এনজিওর কর্মকর্তা শহীদের নেতৃত্বে কক্সবাজার থেকে গাড়ি ভর্তি কর্মীরা কোটবাজার অফিসে আসেন। কিন্তু তারা ১৪ দিনের কোয়ারেন্টিন না মেনেই কর্মস্থলে যোগ দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি। কিন্ত আর ছাড় দেওয়া হবে না। তারা দুজনই ফ্রেন্ডশিপ কোটবাজার অফিসের সিনিয়র অফিসার। তারা প্রথমে কর্মীদের আসা-যাওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তা স্বীকার করে। এরপর এই দুই কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি