,

সমস্যা পিছু ছাড়ছে না উর্বশীর

news-image

বিনোদন ডেস্ক : সমস্যা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি এ অভিনেত্রী নতুন সম্যসার মুখোমুখি হয়েছেন। এবার তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টি নিয়ে উর্বশী তার টুইটারে লিখেছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দয়া করে কোনো মেসেজ বা পোস্টের জবাব দেবেন না। কারণ, আমি বা আমার দলের কেউ ফেসবুকে কিছু পোস্ট করছি না।

‘ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, উর্বশীর অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট হওয়ার পরেই এই অভিনেত্রী বুঝতে পারেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার পুলিশ সেল বিষয়টির তদন্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশীর জনপ্রিয়তা তুঙ্গে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ঈর্ষণীয়। সম্প্রতি এই অভিনেত্রীর মিউজিক ভিডিও ‘বিট পে ঠুমকা’ প্রকাশ হয়েছে। শিগগিরই ‘ভার্জিন ভানুপ্রিয়া’ ছবিতে দেখা যাবে তাকে। উর্বশী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্সে ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন। ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য