,

খাগড়াছড়িতে গুলিতে ‘ইউপিডিএফের ২ কর্মী’ নিহত

news-image

দিঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় বানছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অস্ত্রধারীদের গুলিতে ইউপিডিএফ মূল (প্রসীত) গ্রুপের ২জন কর্মী নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছে।

নিহতরা হলেন- বানছড়া (ফ্রেশ বাজার) এলাকার বিরেন্দ্র মোহন চাকমার ছেলে সুদীপ ভোগান্তি চাকমা (৩৮) ও নন্দেশ্বর কার্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে এনজেল চাকমা (৩৭)।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় দীঘিলানা ইউনিয়নে মধ্য বানছড়া এলাকায় অজ্ঞাতনামা ৬/৭ জন সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ মূল (প্রসীত) গ্রুপের ২ জনকে গুলি করে। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি