সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশেল ওবামা নিজের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র বানালেন

news-image

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা মালিকাধীন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইতিমধ্যে তাদের নির্মিত একটি প্রামাণ্যচিত্র জিতেছে অস্কার পুরস্কার।

এবার দারুণ চমক দেখাতে যাচ্ছে মিশেল ও নেটফ্লিক্স। নতুন একটি প্রমাণ্যচিত্রে উঠে আসবে বারাক ওবামার স্ত্রীর হোয়াইট হাউস ছাড়ার পরবর্তী জীবন ও কর্ম।

নতুন এই প্রজেক্টটির ঘোষণা এসেছে সোমবার। প্রকাশ হয়েছে একটি টিজার। আর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে ৬ মে।

২০১৮ সালের আলোচিত স্মৃতিকথা ‘বিকামিং’-এর নামেই রাখা হয়েছে প্রামাণ্যচিত্রটির টাইটেল। অবশ্য এর পক্ষে যুক্তিসঙ্গত কারণও রয়েছে।

নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, চলচ্চিত্রটিতে মিশেলের জীবনের বিরল দিকগুলো খুব কাছ থেকে উঠে আসবে। দেখা যাবে স্মৃতিকথা নিয়ে ৩৪টি শহর ভ্রমণের নানান আখ্যান।

প্রামাণ্যচিত্রটির একটি ক্লিপে দেখা যায় ৫৬ বছরের মিশেল ফিলাডেলপিয়ার একটি অনুষ্ঠানে একাধিক তরুণীর সঙ্গে কথা বলছেন। সেখান জানান, হোয়াইট হাউস ছাড়া মানেই ফার্স্ট লেডি হওয়ার আগের জীবনে ফিরে যাওয়া নয়। বরং নতুন কিছু হয়ে উঠা। সেই গল্পই তুলে ধরেছেন ‘বিকামিং’-এ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী