,

লকডাউন শেষে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরবেন রাধিকা আপ্তে

news-image

বিনোদন ডেস্ক : লকডাউনে লন্ডনে রয়েছেন রাধিকা আপ্তে। লকডাউন উঠে গেলে, সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা? ‘টাইমস অব ইন্ডিয়াকে’ দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাধিকার জবাব, ‘আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরব, ভালোবাসার মানুষকে কাছে টেনে নেব। কত দিন সবাইকে দেখি না। আই উইল রি-এস্ট্যাব্লিশ ফিজিকাল কন্টাক্ট উইথ এভরিওয়ান।’

এই যে দীর্ঘ দিনের লকডাউন মানসিক দিক দিয়েও পরিবর্তন এনেছে বহু মানুষের। কেউ হতাশায় ডুবেছেন আবার কেউ বা নতুনভাবে খুঁজে পেয়েছেন নিজেকে। আর রাধিকা? তিনি বললেন, ‘লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাকে। কিন্তু ঠিক দু’সপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে।’ তবে নিজের জীবনের উপর যে কারও কোনো অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে তাকে।

এই কোয়ারানটাইন সময়ে আপাতত বাড়িতেই বন্দি তিনি। নতুন ভাষা শিখছেন, রান্না করছেন টুকটাক।আর অপেক্ষায় দিন গুনছেন সবকিছু শান্ত হয়ে যাওয়ার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য