বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী সাঁতরে ভারতে গেলেন করোনায় আক্রান্ত বাংলাদেশি!

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করা এক বাংলাদেশি চিকিৎসার জন্য সাঁতরে নদী পার হয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করেন।

আজ রোববার সকালে আবদুল হক নামের ওই ব্যক্তিকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিএসএফ কর্তৃপক্ষ তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসর প্রতিবেদনে বলা হয়, আবদুল হক বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তার বয়স ৩০ এর কোঠায়।

বিএসএফের মুখপাত্র উপমহাপরিদর্শক জেসি নায়ক বলেন, ‘দুই দেশের সীমান্তে অবস্থিত কুশিয়ারা নদী সাঁতরে ওই ব্যক্তি আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভারতে প্রবেশ করেন। ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামবাসীরা তাকে দেখার পর আটকে আমাদের খবর দেন।’

করিমগঞ্জ শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে দুই দেশের সীমান্তবর্তী মোবারকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএসএফ কর্মকর্তা জেসি নায়ক বলেন, ‘ওই ব্যক্তির গায়ে জ্বর ছিল। তার শরীর খুব ভালো দেখাচ্ছিল না এবং তিনি অসংলগ্নভাবে কথা বলছিলেন। তিনি দাবি করন যে, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং চিকিৎসার জন্য নদী পার করে ভারতে এসেছিলেন।’

জেসি নায়ক আরও বলেন, ‘ওই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি না, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে স্পষ্ট যে, তিনি অসুস্থ ছিলেন। করোনাভাইরাস আতঙ্কের কারণে গ্রামবাসীরা তার কাছে যেতে ভয় পাচ্ছিলেন। কেবল পরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থা জানা যাবে।’

পরে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি জানালে বিজিবি দুটি নৌকায় করে ভারতীয় অঞ্চলের ভেতর গিয়ে স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসে।

বিএসএফের ওই মুখপাত্র জানান, যদিও বর্ষার সময় কুশিয়ারা নদী বেশ কয়েকবার প্লাবিত হয়, তবে বর্তমানে পানির মাত্রা খুব কম থাকায় যে কেউ সাঁতারে কোনোরকম অসুবিধা ছাড়াই এই নদী অতিক্রম করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা