,

নায়ক হেলাল খানের বাবা করোনার আক্রান্ত হয়ে মারা গেলেন

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নেয়াকালীন গত ২৫ এপ্রিল দিবাগর রাত ১টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।

এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।’

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য