,

করোনায় দুর্দশাগ্রস্ত মানুষকে নিয়ে কবিতা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব, যেন থমকে গেছে এই পৃথিবী। অন্যরকম এক বাস্তবতা মানবজাতির সামনে। আমাদের দেশও এই বাস্তবতার বাইরে নয়।

এসব কিছু নিয়েই একটি কবিতা লিখেছেন লেখক, সঙ্গীত শিল্পী ও কবি লুৎফর হাসান। কবিতার নাম ‘এসো হে মানুষ’। কবিতায় লুৎফর হাসান বলেছেন করোনায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা।

কবিতাটি আবৃত্তি করেছেন ক্লোজআপ তারকা পুতুল, সঙ্গীত শিল্পী শাওন গানওয়ালা , আর.জে ত্রয়ী এবং লুৎফর হাসান। কবিতা জুড়ে সঙ্গীতের আবহ ও কণ্ঠ ধারণ সমন্বয় করেছেন আমজাদ হোসেন।

ভিডিও আকারে কবিতাটি শনিবার ফেসবুক পেজে প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) । ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

কবিতাটি নিয়ে লুৎফর হাসান বলেন , ‘ধ্রুব দাদা আমাকে বললেন বিশ্বের দুর্দশাপীড়িত মানুষের কথা কবিতায় নিয়ে আসতে। আমি কয়েকদিন সময় নিয়ে পুরোটা লিখলাম। যতটুকু সম্ভব সামগ্রিক অবস্থা একটা কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছি। এ ধরনের কবিতা এটাই প্রথম। আগামীতে নানান বিষয় কবিতায় নিয়ে আসার চেষ্টা করব।’

কবিতার শেষাংশে রয়েছে মানুষকে ভালোবাসার কথা। কবি কলেছেন, মানুষকে ভালোবাসলেই বাজবে বিজয়ের জয় গান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি