সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে আরও বেশি ব্যস্ত সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘোষিত লকডাউনে পুরোপুরিই ঘরে থাকছেন বলিউড তারকা সানি লিওন। তবে স্বাভাবিক সময় থেকে এখন তিনি আরও বেশি ব্যস্ত বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

লকডাউন প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘লকডাউন অবশ্যই সহজ কোনো সমাধান না। তবে প্রত্যেকের জীবনের নিরাপত্তার জন্য অবশ্যই জরুরি। সর্বোচ্চ চেষ্টায় করোনাভাইরাস মোকাবিলা করে যেতে হবে আমাদের, এর জন্য উত্তম উপায় হচ্ছে ঘরে থাকা। মানুষ ঘরে থাকলে ভাইরাসটির সংক্রমণ ধীর গতিতে নেমে আসবে। আশা করছি, শিগগিরই আমরা কাজে ফিরে যেতে পারব।’

এই সময়ে কীভাবে সময় কাটছে-এ প্রসঙ্গে এই তারকা জানান, নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ঘরের সব কাজ নিজেই সামলাচ্ছেন। তিন তিনটা বাচ্চার দেখাশোনা করছেন। ঘরের রান্নাবান্না ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব এক হাতেই করছেন সানি। রীতিমতো দম ফেলার ফুরসত নেই তার।

তিনি বলেন, ‘আমার বড় মেয়ে নিশার অনলাইন স্কুল চলছে। তার সঙ্গে আমাকে কাজ করতে হয়। আমরা আর্ট ক্র্যাফট করি, স্কুলওয়ার্ক করি। আবার প্রতিদিনের সব রান্নাবান্না ও ধোয়াপালা সবই করি। তিন বাচ্চাকে নিয়ে প্রতিদিনের গোসলও আছে।’

নিজেকে কতটুকু সময় দিতে পারছেন তিনি-এর উত্তরে বলিউড অভিনেত্রী বলেন, নিজের জন্য সামান্য সময়ই আমি বের করতে পারি। এই সময় ছবি আঁকি। তবে বাইরে এখন কোনো কাজ নেই, এর অনেক কিছু ডিজিটাল মাধ্যমেই সেরে ফেলতে পারি। শরীর ফিট রাখতে জিমেও যাওয়ার প্রয়োজন নেই এখন। ঘরের কাজকর্ম এবং জিমের যন্ত্রপাতি যা আছে সেগুলো ব্যবহার করেই শরীর ফিট রাখছি।

ভক্তদের উদ্দেশে তিনি আহ্বান করেন, করোনা মোকাবিলায় সরকারের পরামর্শ মেনে চলতে, ঘরের মধ্যে অবস্থান করতে। তার পরামর্শ, এ সময় সবাই যাতে শরীর ও মনের যত্ন নেয়। নিজেকে ব্যস্ত রাখতে নতুন কোনো শখের কাজ শুরু করা উচিত। ইউটিউব দেখে অনেক কিছু শেখা যেতে পারে। লকডাউনের এই সময়টা অলস না কাটিয়ে কিছু না কিছু শেখার প্রতি গুরুত্ব দেন তিনি।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন