সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি গান নিয়ে ইমরান-জীবন

news-image

বিনোদন প্রতিবেদক : গত ১০ বছর ধরে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে গান করছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং গায়ক-সুরকার-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তাদের করা প্রায় ৯০ টি গানের বেশির ভাগই দারুণভাবে গ্রহণ করেছেন শ্রোতারা। এর মধ্যে উল্লেখযোগ্য-‘রাতভর’, ‘মানে না মন’, ‘শেষ সূচনা’, ‘কেন বারেবারে’, ‘কোনো মানে নেই তো’, ‘নিশি রাতে চান্দের আলো’, ‘জনম জনম’, ‘হৃদয়ের সীমানায়’, ‘আমার এ মন’ ‘তোর নামের ইচ্ছেরা’, ‘মেঘেরই খামে’ ‘কেন এত চাই তোকে’, ‘বলো সাথিয়া’, ‘জয় হবেই হবে’ প্রভৃতি। এ ছাড়া দুজনের কথা-সুরে অন্যদের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে ‘কেউ না জানুক’, ‘না বলা কথা ২’, ‘মন কারিগর’, ‘চুপিচুপি’ প্রভৃতি গান।

এবার প্রথমবারের মতো ইসলামি গান নিয়ে এলেন এই জুটি। তাও একটি নয়, একসঙ্গে তিনটি। প্রথম গানটির শিরোনাম ‘করো ইবাদত’।

২৫ এপ্রিল (প্রথম রোজার দিন) সকাল ১১টায় লিরিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয় ইমরানের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি সম্পাদনা করেছেন সাগর হোসেন। বাকি দুটি গান পর্যায়ক্রমে আসবে সিএমভি এবং ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘সারা পৃথিবীর মানুষ এখন বেঁচে থাকার প্রার্থনায় রত। আমরাও দিন-রাত প্রার্থনা করছি আল্লাহর কাছে। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে ইসলামি গান করার এখনই উপযুক্ত সময়। প্রথম পদক্ষেপেই আমরা একসঙ্গে তিনটি ইসলামি গান নিয়ে আসছি। আশা করি আমাদের আগের গানগুলোর মতো এই গানগুলোও সবার ভালো লাগবে।’

ইমরান বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাই আর আমি মিলে শ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রথমবারের মতো আমরা ইসলামি গান নিয়ে আসছি। জীবন ভাইয়ের কথার ওপর ভিত্তি করে ইসলামি গানের ধাঁচেই সুরগুলো করেছি। তিনটি গানই হবে একদম খালি কণ্ঠে গাওয়া। থাকছে না কোনো রকম যন্ত্রের ব্যবহার।গানগুলোতে‌ আল্লাহর কথা, আজান, নামাজ, রোজা, প্রার্থনাসহ ইসলামের নানান বিষয় উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে