,

কলকাতায় অর্ধেক মন পড়ে আছে জয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা আক্রান্ত ঢাকা শহরে জয়া আহসানের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সম্প্রতি। রাস্তায় অনাদরে-অবহেলায় থাকা কুকুর-বিড়ালদের নিজের হাতে খাইয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকাকে জানালেন করোনা দিনের সেই অভিজ্ঞতা। সঙ্গে উল্লেখ করলেন, তার অর্ধেক মন পড়ে আছে পশ্চিমবঙ্গের রাজধানীতে।

তিনি বলেন, “অখণ্ড অবসর আমার মনে বিরাট এক চাপ সৃষ্টি করছে। কত রকমের চিন্তা গ্রাস করছে। রাস্তার যে সকল কুকুর-বেড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য খুব খারাপ লাগছে। কষ্ট হচ্ছে। আসলে তারা তো বরাবরই আমাদের মুখাপেক্ষী। ওদের এখন ভীষণ করুণ অবস্থা। লকডাউনের দ্বিতীয় দিন থেকে ওদের খাবারের বন্দোবস্ত শুরু করি। পরের দিকে চল্লিশ-পঞ্চাশটি সারমেয়কে রিকশা করে গিয়ে খাবার দিয়ে আসতাম। কিন্তু এখন আমারও বাড়ি থেকে বেরোনো দুষ্কর। বাড়ির দারোয়ানকে অনেক বলে-কয়ে বিস্কুট আর কিছু শুকনো খাবারদাবার ওদের দিয়ে আসি।”

আজকাল ঢাকার চেয়ে কলকাতার সিনেমায় বেশি দেখা যায় জয়া আহসানকে। অনেকটা সেখানকার বাসিন্দা হয়ে গেছেন। করোনার কারণে ঘরবন্দি থাকা এই তারকা জানালেন, তার অর্ধেক মন পড়ে আছে কলকাতায়।

একাধিকবার জাতীয় পুরস্কার জেতা অভিনেত্রী লেখেন, “কলকাতায় আমার যে বাড়ি আছে, তার জানালা দিয়ে আকাশটাকে আরও নীল দেখায়। আর যখন সেই আকাশ কালো করে বৃষ্টির ছাঁট আসে, ভিজে যাই, ওর থেকে সুখকর দৃশ্য বোধ হয় আর কিচ্ছু নেই। দু’দিন আগেই কলকাতায় বৃষ্টি হলো। কিন্তু আমি শহরে ছিলাম না। বৃষ্টিতে ভিজতে পারিনি। এতদিনের জন্য কলকাতাকে ছেড়ে কখনও থাকিনি। এও হয়েছে, সকালে মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করে ফ্লাইটে কলকাতায় পৌঁছে লাঞ্চ করেছি।”

জয়া বলেন, “আমার প্রতিবেশী, ঘরের আসবাবপত্র, বড় জানালার পাশে দেবদারু গাছ, রোজ সকালে সেই গাছে বসে থাকা ঈগলপাখি, সবার কথা খুব মনে পড়ছে। আমি জানি ওদেরও আমার কথা খুব মনে পড়ে। নিউ মার্কেট, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্কের কথা খুব মনে পড়ে। আমি কলকাতা থেকে কোনওদিন বিচ্ছিন্ন হতে পারিনি। পারবও না। আমার অর্ধেক মন পড়ে রয়েছে কলকাতায়। বারবার ফোন করে খোঁজ নিয়েছি, আমাদের ফ্র্যাটারনিটির মানুষজন কেমন আছেন। তারাও নিয়মিত খোঁজ নিচ্ছেন, ফোন রাখার আগে বলছেন, সাবধানে থেকো।”

সর্বশেষ ‘রবিবার’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। এতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি