সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনিধি চৌহানের দ্বিতীয় বিয়েও ভেঙে যাচ্ছে!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে গায়িকা সুনিধি চৌহান এবং তার স্বামী হিতেশ সোনিকের আট বছরের বিবাহিত জীবনে ফাটল ধরেছে। সুনিধির কয়েক মাস আগে গোয়া ট্রিপের পরেই নাকি সম্পর্ক অবনতি দেখা দিয়েছে।

নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, মাঝে নাকি আলাদাও থাকতে শুরু করেছিলেন তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষে এ ব্যাপারে সুনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ‘নো কমেন্টস’ বলে গোটা ঘটনাটি এড়িয়ে যাচ্ছিলেন।

তবে সত্যিটা কী? সুনিধি এড়িয়ে গেলেও ভারতীয় এক গণমাধ্যমে হিতেশ বলেন, এই সব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। আমি এবং সুনিধি একই ছাদের নিচে লকডাউন কাটাচ্ছি।’

আবার মজা করে বলেছেন, ঘরবাড়ি পরিষ্কার রাখতেই আমি এত ব্যস্ত ছিলাম যে এই সব মুখরোচক খবর পড়ার সময় পাইনি। আমার মনে হয় আমার ঘরবাড়ি পরিষ্কার করার নমুনা দেখে সুনিধি একেবারেই খুশি নয় আর সে কারণেই এই সব খবর ঘুরে বেড়াচ্ছে।

তাহলে সুনিধি কেন এড়িয়ে গেলেন প্রশ্ন? হিতেশ বলেন, এতটাই অপ্রাসঙ্গিক মনে হয়েছে ওর সে জন্যই বোধহয় চুপ থাকাই শ্রেয় মনে করেছে সুনিধি।

পেশায় মিউজিসিয়ান হিতেশের সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় সুনিধির। ২০১৮-এ তাদের সন্তানের জন্ম হয়। এর আগে মাত্র ১৮ বছর বয়সে পরিচালক ববি খানকে বিয়ে করেছিলেন সুনিধি। যদিও তাদের সেই বিয়ে মাত্র এক বছর টিকেছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী