,

এফডিসির বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশে নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি। এ সময়ে পুরোদমে বন্ধ রয়েছে চলচ্চিত্রের শুটিংও। ফলে এফডিসির দিন এনে দিন খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। অসহায় সেই সব মানুষদের পাশে এবার দাঁড়ালেন চিত্রনায়িকা নিপুণ।

গত বুধবার তিনি এফডিসির স্ত্রিরচিত্রগ্রাহকদের টাকা দিয়েছেন। নিপুণ জানান, প্রায় ১৫ জন স্থির চিত্রগ্রাহককে তিনি নগদ টাকা দিয়েছেন। এ ছাড়া শিল্পী সমিতির সদস্যদের জন্য খাবার দিয়েছেন।

দেশ রূপান্তরকে নিপুণ বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবাইকে সহায়তা করতে। সব সংগঠনের সভাপতিদের কাছে অসহায় সদস্যদের লিস্ট চেয়েছি। ইচ্ছে আছে তাদের জন্য দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করার।’

নিপুণ এর আগে শবে বরাত উপলক্ষে বনানী থানার ৭০ জন পুলিশকে খাবার খাইয়েছেন। এ ছাড়াও তিনি তার প্রসাধনী ও লাইফ স্টাইল কেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র কর্মীদের অগ্রিম বেতন দিয়ে ছুটিতে পাঠান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নিপুণ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি