,

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ২০ হাজার বিশেষ ধরনের জুতা দিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে তাদের জন্য বিশেষভাবে তৈরি ১০ হাজার জুতা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

তবে শুধু ভারতের স্বাস্থ্যকর্মীদের জন্যই নয়, প্রিয়াঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যও একইভাবে ১০ হাজার জুতো অনুদান হিসাবে দিয়েছেন। সবমিলিয়ে মোট ২০ হাজার জুতা দিয়েছেন এই অভিনেত্রী।

‘ক্রস’ নামক একটি জুতা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সংস্থার সঙ্গে মিলেই প্রিয়াঙ্কা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা নিজেই একথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই বর্তমান সময়ে আসল হিরো। তারা প্রতিদিন বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। তার প্রতিশ্রুতি আত্মত্যাগের কারণেই এই বিশ্বমহামারীর সময়ে এত প্রাণ বাঁচছে। আর এই জুতাগুলি তাদের পক্ষে এই সময় আরামদায়ক হবে, কাজ করতেও সাহায্য করবে। তাদের এই কাজের জন্য সহজেই ধুয়ে ফেলা যায় এমন জুতো খুব দরকার। আমরা তাদেরকে সাহায্য করতে পেরে খুশি। আশা করি এটা করোনা ভাইরাসের বিরুদ্ধে তাদের লড়াইয়ে অনেকটাই সাহায্য করবে।

তবে শুধু এই বিশেষ ধরনের জুতা দেওয়াই নয়, প্রিয়াঙ্গা ও নিক মিলে পিএম কেয়ার ফান্ড, ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, নো কিড হাঙ্গরিসহ মোট ১৫টি সংস্থায় আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়াও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি করোনার মতো মহামারীর মধ্যেও নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪ নারী স্বাস্থ্যকর্মীকে উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উপহার হিসাবে এই ৪ নারী স্বাস্থ্যকর্মীকে ১ লাখ ডলার দিয়েছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি