,

করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গ, করোনাই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গ করেছিলেন এই ব্যক্তি। শেষ পর্যন্ত তারও মৃত্যু হলো করোনায় আক্রান্ত হয়েই। গত ১২ মার্চ সেই ব্যক্তি লিখেছিলেন, আমি করোনাভাইরাসের চেয়ে মাকড়সাকে বেশি ভয় পাই। এটাই সত্যি।

এবার করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের প্রতি তার এই তাচ্ছিল্যের মূল্য চোকাতে হল তাকে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন ম্যাকড্যানিয়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও শহরে থাকতেন ওই ব্যক্তি।

একদিন নয়, একটানা করোনাভাইরাস নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে যাচ্ছিলেন ওই ব্যক্তি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের জন্য তিনি মেয়রের সমালোচনাও করেছিলেন।

ম্যাকডানিয়েল সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করেছিলেন, করোনাভাইরাস আসলে একটি রাজনৈতিক চাল। ম্যাকডানিয়েলের মৃত্যুর পর তার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু অনেকে তার আগেই তার সেই পোস্ট’র স্ক্রিনশট তুলে রেখেছিলেন। ম্যাকডানিয়েলের মৃত্যুর পর সেগুলো পোস্ট করতে শুরু করেছেন অনেকে। ওই ব্যক্তি করোনাকে একাদধিকবার উহান ফ্লু বলে উল্লেখ করছিলেন।

ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইনের সমালোচনা করার পর অনেকে ম্যাকডানিয়েলের পোস্টের বিরোধিতা করেছিলেন। লকডাউনকে পাগলামি বলেও কটাক্ষ করেছিলেন ম্যাকডানিয়েল।

এরপরই রিভারসাইড ম্যাথোডিস্ট হাসপাতালে ভর্তি হন ম্যাকড্যানিয়েল। করোনা পজিটিভ হয় তার। সেখানেই গত ১৫ এপ্রিল তার মৃত্যু হয়। ওহাইও রাজ্যে এখনও পর্যন্ত ১২ হাজার ৫১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাড়ে ৫০০’র বেশি মানুষ মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য