সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্তদের সেবায় নিজ বাড়ি ছাড়ছেন ন্যান্সি

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবা দিতে নেত্রকোনায় নিজ বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিষয়টি নিশ্চিত করেছেন এই কণ্ঠশিল্পী নিজেই।

ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারও উপকারে আসে, তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া। করোনার এই মহামারিতে যতদিন দরকার, ততদিন বাড়িটি জনস্বার্থে ব্যবহার করতে পারবে প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন, তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার চাইলে আইসোলেশনের জন্যও এটি কাজে লাগাতে পারেন।’

উল্লেখ্য, নেত্রকোনায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরী উপজেলা ৪ জন, কেন্দুয়া উপজেলায় ১ জন, মোহনগঞ্জ উপজেলায় ২ জন, কলমাকান্দা উপজেলায় ২ জন ও আটপাড়া উপজেলায় ১ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী