,

করোনা আতঙ্কে ছাগলের মুখেও মাস্ক!

news-image

কলকাতা প্রতিনিধি : মানুষের পাশাপাশি করোনাভাইরাসের নমুনা মিলেছে পশুদের শরীরেও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনায় সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর সেই ভয়ে ভারতের তেলেঙ্গানার এক ছাগল পালনকারী ব্যক্তি তার ছাগলগুলোকে করোনার হাত থেকে বাঁচাতে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

রাজ্যটির খাম্মাম জেলার কাল্লুর মন্ডল এলাকার বাসিন্দা ভেঙ্কটেশ্বরা রাও বলেছেন, ‘আমার ২০ টি ছাগল আছে এবং এগুলির ওপরই আমার পরিবারের আয় নির্ভর করে। কারণ আমার কোন নিজস্ব চাষের জমি নেই। করোনাভাইরাসের খবর জানতে পেরে আমি যখনই বাড়ির বাইরে যাই আমি মাস্ক ব্যবহার করি।’

রাও আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাঘের শরীরে করোনার উপস্থিতির খবর পাওয়ার পর আমি আমার ছাগলগুলির মুখেও মাস্ক পড়িয়ে দিয়েছি। যেহেতু আমি নিজেও মাস্ক পড়েছি, তাই জঙ্গলে ছাগল চড়াতে গেলে তাদের মুখেও মাস্ক লাগিয়ে দিই।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি