,

শিল্প নির্দেশক ফারুক মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : বিশিষ্ট চলচ্চিত্র শিল্প নির্দেশক ও পরিচালক মহিউদ্দিন ফারুক আর নেই। আজ শুক্রবার দুপুরে নিজ বাসাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুণী এই শিল্প নির্দেশকের মৃত্যুে খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শেষ তিন-চার দিন ধরে তার জ্বর ছিলো। তাছাড়া আগে থেকেই তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এই সময়ে এসে স্ট্রোক করেছেন বলেই তারা জানান। ইতোমধ্যে দাফন করার জন্য তার মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, মহিউদ্দীন ফারুক চিত্র নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন। তিনি বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন। এছাড়াও শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে‌ ‘বিরাজ বৌ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ডিপার্টমেন্টাল চেয়ারম্যানের দায়িত্বরত ছিলেন। ১ মার্চ ১৯৪২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এই সাংস্কৃতিক ব্যক্তি। তিনি ছিলেন ২ ছেলে ও ১ মেয়ের জনক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি