বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাঞ্জেলিনা হতে চাওয়া সেই তরুণী করোনা আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : হতে চেয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু একাধিক অপারেশনের ঠেলায় হয়েছে কঙ্কালসার চেহারা। ইরানের তরুণী সাহার তাবার অ্যাঞ্জেলিনা’র মত হতে গিয়ে মাত্র ২২ বছর বয়সেই ৫০টা শল্য চিকিৎসা করে ফেলেছিলেন। যার ফলে কঙ্কালের মত দেখতে হয়েছিল তাকে। আর এবার সেই তরুণী কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

অ্যাঞ্জেলিনা জোলি কে বিকৃত করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর অভিযোগে এমনিতেই জেলে ছিলেন সাহার তাবার। এবার ইরানের জেলেই করোনা আক্রান্ত ওই নারী। এমনিতেই ইরানে জেলে বন্দি থাকা অবস্থায় প্রায় ৮৫ হাজার মানুষ করোনাতে আক্রান্ত। তার মাঝেই এই মারণ রোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ ওই তরুণী। গত অক্টোবর মাসে জনপ্রিয় ব্যক্তিত্বের চেহারা নিয়ে মশকরা করার জন্য গ্রেফতার হন সাহার তাবার। তার বিরুদ্ধে একাধিক মামলাও রজু করে পুলিশ। এখন সেই তরুণী আশঙ্কাজনক অবস্থায় ইরানের জেলে করোনা’র সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

অপারেশনের পর অ্যাঞ্জেলিনা জোলির মত না দেখতে হলেও ওই তরুণী নিজের কঙ্কালসার চেহারা নিয়ে ইনস্টাগ্রাম জনপ্রিয় হন। সেখান থেকেই মোটা টাকা আয় করতেন ওই তিনি। আপাতত ভাইরাসের আক্রমণে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন সাহার তাবার। সূত্র : ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা