,

চাঁদপুরে শ্বাসকষ্ট নিয়ে ২ যুবকের মৃত্যু

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে দুই যুবক মারা গেছেন। বৃহস্পতিবার মারা যাওয়া ওই দু’জনের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এবং আরেকজনের বাড়ি মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, ৩০ বছর বয়সী যুবক শ্বাসপ্রশ্বাসের কষ্ট ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসার পথে মারা যান। তার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

তিনি বলেন, যেহেতু ওই এলাকায় আগে থেকেই একটি করোনা পজেটিভ কেস আছে। এ ছাড়া করোনায় কারো কারো পেট ব্যথাও হতে পারে। তাই কিছুটা সন্দেহ থাকায় আক্রান্ত রোগীর নিয়ম অনুযায়ীই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের যারা তাকে কবর দেবে এবং নমুনা সংগ্রহ করবে তারা ওই এলাকায় গিয়েছে। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মৃতের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ২৬ বছর বয়সী এক যুবক মারা গেছেন। তার বাড়ি দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামে। তার শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা ছিল। বাড়িতেই তিনি মারা যান।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমরা তার নমুনা সংগ্রহ করবো। এরপর নিয়মানুযায়ী দাফন হবে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত কয়েকদিনে জেলায় লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা প্রায় ১ হাজার ৩০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা চাঁদপুর জেলা থেকে যাদের নমুনা পাঠিয়েছি তার মধ্যে এ পর্যন্ত জীবিত এবং মৃত মিলে নয়জনের করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছি।

এর আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মারা যান এক যুবক। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ ছাড়া মতলব উত্তরে এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য