,

আইন অমান্য, জরিমানা গুনলেন নায়িকা তমা মির্জা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশজুড়ে চলছে নানা ধরনের প্রচারণা। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সাধারণ ছুটির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এমনকি সন্ধ্যা ৬টার পর বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কঠোর অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্ধারিত সময়ের পরে বের হওয়ার কারণে এবার জরিমানা গুণলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। গতকাল বুধবার মৌচাক মোড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকাকে জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা ছয়টার পর বের হওয়ার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘গতকাল একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল। সেটি শুরু হতে সময় লেগে যায়। রেকর্ড শেষ করে সন্ধ্যা ছয়টার একটু পর আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়। তারা জানতে চাইলে, আমি আমার শুটিংয়ের কথা বলি। সঙ্গে এও বলি সন্ধ্যার পর যেহেতু আমি বাহিরে, এটা আমার অপরাধ। আইন অমান্যের শাস্তি বা জরিমানা যা হবে আমি মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘আমার গাড়িতে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দুটোই ছিল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, যেহেতু কাজের কারণে আমাকে বের হতে হয়েছে এবং পরিস্থিতির শিকার তাই তিনি নূন্যতম একটা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এক কথায় তা মেনে নিয়েছি।’

উল্লেখ্য, ‘বলো না তুমি আমার’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন তমা মির্জা। এরপর পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’ ছবিতে। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রের মাধ্যমে তমা মির্জা একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ এবং মারিয়া তুষারের ‘গ্রাস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি