সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি : মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : আজ ১৪ এপ্রিল মঙ্গলবার, পয়লা বৈশাখ। আজ থেকে যাত্রা শুরু করল বাংলা নতুন বছর ‘১৪২৭ সাল’। অথচ দেশের কোথাও উৎসবের আমেজ নেই। প্রতি বছর বাঙালি জাতি এই দিনে উৎসবে মেতে উঠলেও এবারের পয়লা বৈশাখ ঘরবন্দী নীরস দিন কাটাচ্ছেন। এর মাঝেই কেউ কেউ ঘরোয়া আয়োজনে দিনটিকে উদ্‌যাপন করার চেষ্টা করছেন। করোনা ভাইরাসের এই মহামারির সময়ে ঘরে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। চিত্রনায়িকা মাহিয়া মাহি সবাইকে নববর্ষের দিনে ঘরে থাকারই পরামর্শ দিলেন।

এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘শুভ নববর্ষ। আমাদের পরিবার, সমাজ দেশ একটাই। পৃথিবী একটাই। আমাদের জীবনও একটাই। আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে জিততে হলে আমাদের ঘরে থাকতে হবে, ঘর থেকে বের হওয়া চলবে না। এই নতুন বছরে আমাদের সকলের একটাই চাওয়া। সমস্ত জরা জীর্ণতা ধুয়ে মুছে সাফ হয়ে যাক। আমরা একটা করোনা ভাইরাস মুক্ত নতুন পৃথিবী পাব। আসুন আমরা ঘরেই উৎসব করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।’

https://www.facebook.com/mahiyamahiofficialBD/videos/339773330336449/?t=8

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী