,

রাস্তায় পড়ে থাকা দুধ কুকুর ও মানুষ চেটে খাচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দুধ। আর সেই দুধ পান করতে এক সঙ্গে জড়ো হয়েছে মানুষ ও কুকুর। ভারতের এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, লকডাউনে সুনসান রাস্তায় পড়ে থাকা দুধ পান করছে কয়েকটি কুকুর। হঠাৎই তাদের সঙ্গে যোগ দেয় এক ব্যক্তি। চেহারায় স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা ছোট্ট হাঁড়িতে রাস্তা থেকেই আঁচিয়ে তুলে নিতে শুরু করলেন দুধ। একটু দূরে তখনো দুধ খেয়ে চলেছে কুকুরগুলো।

সোমবার ভাইরাল হওয়া এই ছবি নেটিজেনদের নাড়া দেয়। জানা যায়, আগ্রার রামবাগ চৌরাহা এলাকায় রাস্তার ছবি এটি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মোটরসাইকেলে বড় ক্যান বেঁধে দুধ নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন এক দুধ ব্যবসায়ী। সেই সময়েই দুধের ক্যান ফেটে তা রাস্তায় ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই ঘটে এমন ঘটনা।

ভিডিওটি লকডাউনের সময়ে অসহায় মানুষের করুণ অবস্থার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন অনেকে। আবার অনেকে লকডাউনের ঊর্ধ্বে ভারতের সামগ্রিক দারিদ্র্যের ছবিটি তুলে ধরছে এই ভিডিও, এমন মত প্রকাশ করছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি