চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও দুইজন
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)- পরীক্ষায় আরও ২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর সড়াইপাড়ার এক নারী সোমবার (১৩ এপ্রিল) দুপুরেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইশোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন।
আজ ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
তিনি বলেন, বেলা সাড়ে এগারটার দিকে ৫০ বছর বয়সী এক নারীকে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। রাতে বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর আগে রাত ৩টার দিকে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক শিশু আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩ জন। করেনা শনাক্ত হয়েছে ১৬ জনের।











