বৈশাখের দিন অপূর্ব-তিশা
বিনোদন প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘ঘরজামাই হতে চাই না’। নাটকটিতে জিয়াউর ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। ১৪ এপ্রিল রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।
নাটকটির গল্পে দেখা যাবে, একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে তানজিন তিশা। সে ভালোবাসে অপূর্বকে। তারা পারিবারিক আলোচনা সম্মতিতে বিয়ে করবে। তিশার বাবার স্বপ্ন মেয়ের স্বামীকে ঘরজামাই করে রাখবে। অপূর্বর মোটেও ইচ্ছে নেই ঘরজামাই থাকার। কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। বিষয়টি নিয়েই ঘটতে থাকে নানা মজার ঘটনা।











