,

এক দিনও সিঙ্গেল থাকেননি রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে যেসব প্রেমকাহিনী প্রচলিত রয়েছে, তার মধ্যে অভিনেতা রণবীর কাপুরের প্রেমকাহিনী বোধহয় সবচেয়ে দীর্ঘ। মাঝেমধ্যেই শোনা যায়, রণবীর কাপুরের গার্লফ্রেন্ড পরিবর্তনের কাহিনী। কখনো অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা, কখনো পাকিস্তানি অভিনেত্রী মাহিরার নাম উঠে এসেছে রণবীরের সঙ্গে। এবার রণবীরের প্রেমকাহিনীর পুরনো একটি ইন্টারভিউয়ের ভিডিও ভাইরাল হলো। রণবীর কাপুর ওই ভিডিওতে জানিয়েছেন, ১৩ বছর বয়সে আমি ক্লাস সেভেনে ছিলাম, তখন থেকে আমি কোনো দিন সিঙ্গেল ছিলাম না। সব সময় কোনো না কোনো সম্পর্কে ছিলাম। এটি ২০১৬ সালের ইন্টারভিউ। সে সময় সদ্য ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রণবীরের। তখন রণবীর বলেন, ‘এই প্রম আমি সিঙ্গেল আছি। আর ভালোই লাগছে।’ তবে বেশিদিন তাকে একা থাকতে হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই গুঞ্জন ওঠে আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেম ভেঙে গেছে এবং আলিয়া তার প্রম সেলিব্রেটি ক্রাশ রণবীরের মনে জায়গা করে নিয়েছেন।

হোম কোয়ারেন্টাইনের আগে রণবীর কাপুর দীর্ঘদিন ধরে ব্যস্ত ছিলেন ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ ছবিটি নিয়ে। এরপর যশরাজ ফিল্মসের ‘শমশেরা’ ছবিটির শ্যুটিং শেষ করার কথা আছে এই বলিউড তারকার। সব কিছু ঠিকঠাক থাকলে তার আগে আলিয়া-রণবীরের প্রেম পরিণতি পেতে পারে বলে জোর গুঞ্জন বলিউডে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি