,

নেত্রকোনায় বজ্রপাতে নারকেল গাছে আগুন

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বজ্রপাত থেকে নারিকেল গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যার পর থেকেই নেত্রকোনায় ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। থেমে থেমে হচ্ছিলো বজ্রপাত।

এক পর্যায়ে শহরের রাজুর বাজার এলাকায় আমিনুর রহমানের বাড়ির নারকেল গাছে বজ্রপাত হয়। এতে কাচা ডালসহ পাশাপাশি দুটো নারিকেল গাছে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা নেত্রকোনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আবু আব্দুল্লাহ মো. সায়দুল্লাহ জানান, বাড়িটির উপরেই নারকেল গাছ দুটোতে সরাসরি বজ্রপাত পড়ে। এতেই আগুন ধরে যায়। আমরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য