সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ভের বিরুদ্ধে যৌন হেনস্তার আরও অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : হার্ভে ওয়েনস্টেইনের লস অ্যাঞ্জেলসের প্রসিকিউটরেরা নতুন একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়, ২০১০ সালে বেভারলি হিলস হোটেলে এই হলিউড প্রযোজকের যৌন হেনস্তার মুখে পড়েন এক নারী।

ভ্যারাইটি ডটকম জানায়, বর্তমানে চারটি অভিযোগের প্রেক্ষিতে রায়ের অপেক্ষায় আছেন হার্ভে। এর মধ্যে দুটি ঘটেছে ২০১৩ সালে।

দুই নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ নিউইয়র্কের কাছাকাছি বাফেলো জেলে ২৩ বছরের সাজা কাটছেন হার্ভে ওয়েনস্টেইন। ১১ মার্চ এই রায় হয়।

নতুন এই অভিযোগের ক্ষেত্রে ২০১৯ সালের অক্টোবরে প্রথমবার গোয়েন্দাদের মুখোমুখি হন এক নারী। অভিযোগ প্রমান হলে চার বছরের জেল হতে পারে হার্ভের।

মূলত হার্ভের ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন অত্যাচারের অভিযোগ থেকেই হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওই সময় হার্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছেন শতাধিক নারী। যাদের মধ্যে অনেক বিখ্যাত অভিনেত্রীও রয়েছেন। আবার অনেকে অভিযোগ দায়ের করেও সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, অতীতের খারাপ স্মৃতির মুখোমুখি হতে চান না।

এ দিকে কিছুদিন আগে গুজব উঠে ৬৮ বছরের হার্ভের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যদিও জেল কর্তৃপক্ষ এর সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন