,

কুকুরের সঙ্গে মাহির খুঁনসুটি, ভিডিও ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যক্তিগত বিষয় নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ কথা রটে, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে থাকছেন না তিনি। এমন কি সংসার জীবনের ইতি টানার পথেই নাকি হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা!

এবার এই চিত্রনায়িকার নতুন একটি ভিডিওকে কেন্দ্র করে নেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। গতকাল ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে একটি বিদেশি কুকুরের সঙ্গে খেলা করছেন মাহিয়া মাহি। আর কুকুরও পরম মমতায় জিভ দিয়ে চেটে চেটে আদর করে দিচ্ছে এই চিত্রনায়িকার মুখ।

ভাইরাল হওয়া স্ট্রিমিং অ্যাপে করা ১৮ সেকেন্ডের এই ভিডিওতে ইতিমধ্যেই পড়েছে অসংখ্য নেতিবাচক মন্তব্য।

ওমর আল ফারুক নাকে একজন মন্তব্য করেছে, মাহির প্রতি সম্মান কমে গেল।

লাইলাতুল ফেরদৌস লিখেছেন, আল্লাহ তো শুধু শুধু এই মহামারি রোগ দেয়নি। তিনি এতটাই নারাজ।

গীতিকার নুরুজ্জামান রাজু লিখেছেন, ওর মা ওকে ছেড়ে দিয়েছে আমি জানি ও ভালো না।

আলম শেখ মন্তব্য করেছেন, বিদেশি কুকুরের কদরই আলাদা।

এমএইচ তুহিন লিখেছেন, সবাই মাফ করবেন আমাকে। এরা পবিত্রতা কি জিনিস জানে না৷ কুকুর সব চেয়ে নিকৃষ্ট প্রাণী। এই মেয়ে কি মনে করে নিজেকে। এসব থেকেই এসব ভাইরাস মহামারি ছড়ায়।

এমডি আজাহের ইসলাম লিখেছেন, সে তো আজ-কালের বেয়াদব না। সে পুরান বেয়াদব। এসব দেখে দেখে আজ আমাদের সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে।

তবে ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মাহির মন্তব্য জানতে তাকে ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

https://www.facebook.com/ifsheta.antora/videos/2676626715945236/

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য