সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বলিউড অভিনেত্রী জোয়া মোরানি করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। বোন সাজা মোরানির পর এবার করোনায় আক্রান্ত হলেন জোয়া মোরানি। বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির দুই মেয়েই আপাতত করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে।

রিপোর্টে প্রকাশ, সাজা মোরানি কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর অপেক্ষা করা হচ্ছিল জোয়া মোরানির দ্বিতীয় রিপোর্টের জন্য। মঙ্গলবার জানা যায়, শাহরুখ খানের সিনেমা অলওয়েজ কভি কভির অভিনেত্রী জোয়াও এবার কোভিড ১৯-এ আক্রান্ত।

সম্প্রতি জয়পুর থেকে শুটিং সেরে মুম্বাইতে ফেরেন জোয়া। জয়পুর থেকে ফেরার পরই তার সর্দি, কাশি দেখা যায়। এরপরই চিকিৎসকের কাছে গিয়ে করোনা পরীক্ষা করান জোয়া। কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে।

অন্যদিকে জোয়ার বোন সাজা মোরানি সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফেরেন। শ্রীলঙ্কা থেকে ফেরার পর তার শরীরে কোনো করোনা উপসর্গ দেখা না দিলেও, পরীক্ষার পর তার রিপোর্ট আসে পজিটিভ। সাজা আপাতত ভর্তি নানাবতী হাসপাতালে। অন্যদিকে জোয়াকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী