সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় কুকুরদের পাশে জয়া

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পশুপ্রীতির কথা সবাই জানেন। জয়ার পোষা কুকুর ‘ক্লিওপেট্রা’ তো বেশ জনপ্রিয়। এই নন্দিত অভিনেত্রী এবার রাস্তাঘাটের অসহায় কুকুরদের পাশে এসে দাঁড়ালেন। করোনাভাইরাসের কারণে মানুষ ঘরবন্দী থাকায় রাস্তার কুকুরগুলো প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। জয়া আহসান রাস্তার এই কুকরদের খাবার খাওয়াচ্ছেন।

জয়ার ইংল্যান্ড প্রবাসী ভাই অদিত মাসুদ বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, ঢাকার রাস্তায় মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে পরম মমতায় অসহায় কুকুরগুলোকে খাবার দিচ্ছেন জয়া।

অদিতের পোস্টে জানা গেছে গত ৫ দিন ধরে জয়া কাজটি করছেন। প্রায় ২৫ থেকে ৩০টি কুকুর প্রতিদিন জয়ার দেওয়া খাবার খাচ্ছে। তাদের ভাত ও মুরগির মাংস মেখে দেওয়া হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে খাবার পানি। জয়াকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে এ প্রত্যাশা অদিতের।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী