,

২৫ হাজার কর্মীকে সালমান খান সহায়তা দেবেন

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে পড়েছে। কাজ বন্ধ রয়েছে বলিউড সিনেমারও। এই অবস্থায় বলিউডে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার কর্মী। এর মধ্যে এমন অনেকেই আছেন যারা দিন আনে দিন খায়।

দৈনিক মজুরিতে কাজ করা কর্মীদের পাশে দাঁড়ালেন সালমান খান। লকডাউন চলাকালীন বলিউডে ২৫ হাজার কর্মীকে সালমান খান আর্থিক সাহায্য করবেন। সংবাদ সংস্থা পিটিআই-কে এই খবর জানিয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)।

এফডব্লুআইসিই-এর সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ‘দিন তিনেক আগেই সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যানের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

বলিউডে প্রায় পাঁচ লাখ কর্মী রয়েছেন। যাদের মধ্যে প্রায় ২৫ হাজার কর্মীর ভীষণভাবে আর্থিক সাহায্য প্রয়োজন এই মুহূর্তে। সালমানের সংস্থার পক্ষ থেকে সেই ২৫ হাজার কর্মীদের বিইং হিউম্যানের মাধ্যমে সাহায্য করা হবে।’

কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়েছে। সালমানের সংস্থা চাইছে, সরাসরি এই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে। বি এন তিওয়ারি জানিয়েছে, বাকি চার লাখ ৮৫ হাজার কর্মী কোনো রকমে এক মাস চালিয়ে নিতে পারবেন।

বলিউডের কর্মীদের জন্য প্রচুর পরিমানে রেশন প্যাকেটও তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিওয়ারি। কিন্তু লকডাউনের জন্য কর্মীরা কেউ এসে তা সংগ্রহ করতে পারছেন না। তারা চেষ্টা করছেন কোনো ভাবে সেই রেশন প্যাকেট সরাসরি যাতে কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য