,

গাছই যখন কোয়ারেন্টাইন!

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনের আগে আগে চেন্নাই থেকে পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি ফিরে সাত যুবক গাছের ওপর কোয়ারেন্টাইন বা রোগ সংক্রমণের শঙ্কায় পৃথক থেকে আলোচনায় এসেছেন। পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেরুয়া পঞ্চায়েতের ওই সাত বাসিন্দা অবশ্য বেশি দিন থাকতে পারেননি। পুলিশের তাড়া খেয়ে নামতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মাস কয়েক আগে চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন তারা। কোনোরকমে সেখান থেকে ফেরেন নিজেদের গ্রামে। গ্রামে ফিরেই থানায় যান সাত যুবক। এর পর সোজা হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ, থাকতে হবে ১৪ দিনের সঙ্গনিরোধে।

তাতেই বিপাকে পড়েন ওই যুবকেরা। গ্রামে আলাদাভাবে থাকার ব্যবস্থা নেই। শেষমেশ উপায়ও বের করে ফেলেন গ্রামবাসীরা!

হাতি তাড়াতে বা তাদের উপর নজর রাখতে গাছে যে মাচা বাঁধা ছিল, তাতেই ঠাঁই নেন ওই সাত জন। করোনার আতঙ্কে শিহরিত গ্রামের লোকেরা জানিয়েছেন, ওই যুবকদের বাড়ির লোকজন তাদের জন্য গাছের নীচে রান্নার সামগ্রী রাখার ব্যবস্থা করে দেন। যাতে প্রয়োজনে গাছ থেকে নেমে নিজেরাই খাবার তৈরি করতে পারেন।

যুবকদের এক জন চেন্নাইফেরত বিজয় সিংহ লায়া বলেন, ‘আমরা সাত জনই সুস্থ ছিলাম। কোনও অসুবিধাই হচ্ছিল না।’

গাছে থাকার খবর স্থানীয় প্রশাসনের কানে যেতেই সেখানে হাজির হন তারা। এর পর সাত জনকেই নামিয়ে তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি