,

গোপনে প্রীতিকে বিয়ে করেন আমির খান!

news-image

বিনোদন ডেস্ক : ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে ছাড়াছাড়ি হয় আমির খানের। এর জন্য অনেকেই প্রীতি জিনতার দিকে আঙুল তোলেন। এও বলতে থাকে, ‘দিল চাহতা হ্যায়’ জুটি গোপনে বিয়ে করে ফেলেছে।

এই নিয়ে পরে সিমি গারওয়ালের টক শো’তে মুখ খুলেন প্রীতি। জানান, আমির তার প্রিয় বন্ধুদের একজন। ‘দিল চাহতা হ্যায়’-এর সময় ভালো একটা সম্পর্ক গড়ে উঠে। যখন আমিরের ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছিল না তাকে ভাবা হচ্ছিল কাছাকাছি বিবাহ প্রার্থী। কারণ সর্বশেষ সিনেমার নায়িকা ছিলেন তিনি। হঠাৎই মিসেস আমির খান বনে গেলেন। তখন প্রীতিকে বারবার বলতে হয়েছে, ‘আমি বিবাহিত নই’।

শুধু আমির খানই নয়, সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের শিকার হন বলিউডের এই মিষ্টি হাসির নায়িকা। এই প্রসঙ্গে প্রীতি জানান, খুবই আঘাত পেয়েছিলেন। কারণ ছোটবেলা থেকেই সঞ্জয়কে তিনি ভালোবাসেন, এই নায়ক তার কাছে বাবা ভাল্লুকের মতো। সঞ্জয় তাকে সবসময়ই ছোট বোনের মতো দেখে।

প্রীতি জানান, কখনো সহশিল্পীর প্রতি তার আকর্ষণ তৈরি হয়নি। তবে তারা সবাই তার বন্ধু, যাদের অর্ধেকই বিবাহিত। এ ছাড়া তাদের সঙ্গে সাধারণত কথাবার্তা হয় কাজ নিয়ে- চুল কেমন হয়েছে বা পোশাক। অথচ প্রেম-ভালোবাসা এর চেয়ে বেশি কিছু।

পাঁচ বছর প্রেমের পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জেনে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি। সম্প্রতি তারা চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি