,

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন হলিউডের অস্কারজয়ী তারকা অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার গায়িকা স্ত্রী রিতা উইলসন। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে থাকার পর গতকাল শুক্রবার নিজস্ব বিমানে করে তারা লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে আসেন।

এর আগে অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এই দম্পতি। পরদিন ১২ মার্চ দুবার অস্কারজয়ী তারকা টম হ্যাঙ্কস সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটার ও ইনস্টাগ্রামে জানান, নিজের ও স্ত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

টম হ্যাঙ্কস তার ওই পোস্টেে আরও জানান, ডাক্তারদের পরামর্শমতো চলা ও আইসোলেশনে থাকতে হবে তাদের। এরপর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন এ দম্পতি।

পরে ১৬ মার্চ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ওই হাসপাতাল থেকে দুজনই ছাড়া পান। সেখানে দুই সপ্তাহ থাকার পর শরীরের উন্নতি হলে গতকাল অস্ট্রেলিয়া ছেড়ে অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে ফেরেন এই দম্পতি।

আক্রান্তের পর থেকেই তারকা এই দম্পতি নিজেদের সম্পর্কে আপডেট তথ্য ফ্যান-ফলোয়ারদের জানিয়ে আসছিলেন। এমনকি কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সময় কাটানোর জন্য নিজের ফোন নম্বরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন টম।

নিজেরা সচেতন থাকার পাশাপাশি তারা অন্যদেরও সচেতন করার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, বিখ্যাত গায়িকা এলভিস প্রিসলির ওপর একটি সিনেমা তৈরির প্রাথমিক কাজ করার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন। সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন এ দুজন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি