,

করোনাভাইরাস : অবশেষে শুটিং শেষ না করেই ফিরছেন সিয়াম-পরীরা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস আতঙ্গের এই পরিস্থিতিতে সিনেমা ও নাটকের শুটিং বন্ধ রাখার ঘোষনা দেয়া হয় বেশ কিছুদিন আগে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ জনের টিম নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটির শুটিং চালিয়ে যাচ্ছিলো। শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম আহমেদ-পরীমনি ও ২৫ জনের শিশু শিল্পী।

বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনতে গত ২৪ মার্চ সমকাল অনলাইনে সিয়াম-পরীরা নিষেধাজ্ঞা মানছেন না, শুটিং করছেন ৫০ জনের টিম‘ এই শিরোনামে খবর প্রকাশিত হয়।

আজ ছবিটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানালেন করোনাভাইরাসের জন্য পরিস্থিতি বিবেচনা করে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর শুটিং স্থগিত করা হয়েছে। যদিও ১৪ মার্চ শুটিং শুরু হওয়া ছবিটির টানা ২৫ দিন শুটিং করে তবেই ফিরবেন জানিয়েছিলেন।কিন্তু করোনার কারণে অবশেষে শুটিং বন্ধ করে আগে ভাগেই ঢাকায় ফেরার ঘোষণা দিলেন ।

আজাদ বলেন, ‘আমরা সুন্দরবনে শুটিং করেছি। লোকালয়ের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিলো না। বাইরের কেউ আমাদের শুটিং স্পটে আসা সম্ভব ছিলো না। করোনার এই পরিস্থিতিতে আমরা খুব সতর্কতার সঙ্গে কয়েকদিন শুটিং করেছি। অবশেষে আরও সেফটির কথা ভেবে কাজ বাকি রেখেই ফিরে আসছি।’

সরকারি অনুদানের ছবিটির পরিচালনা করছেন আবু রায়হান। এর আগে শুটিংয়ের জন্য ১৩ মার্চ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সুন্দরবন অঞ্চলে পৌঁছান। এই দলে শিশুশিল্পীরা যেমন ছিলেন তেমনি নায়ক-নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীরাও ছিলেন। কলাকুশলীরা তো ছিলেনই।

করোনার এই পরিস্থিতিতে ২৫ জন শিশুকে নিয়ে ৫০ জনের টিমের এ শুটিংয়ে অংশ নেয়াকে ভালো চোখে দেখেননি পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সে সময় ছবিটির শুটিং চলাটাকে দায়িত্বশীলতার পরিচয় উল্লেখ করে বলেছিলেন, `এটা দায়িত্বহীনতার পরিচয়। সমিতি থেকে নিষেধ করা বা না করার কি আছে। আমরা এই পরিস্থিতিতে শুটিং করতে যাওয়াটাই ঠিক হয়নি। তাদের সেচ্ছায় শুটিং বন্ধ করে দেয়ার দরকার ছিলো। যতদূর জানি এই ছবিটি ছাড়া আর কো ছবির শুটিং হচ্ছেনা কোথাও।’

অবশেষে সিনেমার শুটিং বাদ দিয়ে ঘরে ফিরলেন অ্যাডভেঞ্জার অব সুন্দরবন টিম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি