,

তামিমের ফেসবুকে পরীমনি এখনও!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার এক বছরের মাথায় সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত ১০ মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় গোপনে পরী ও রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে পরীমনি নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেল সাংবাদিক তামিম। বিয়ে না করলেও তার ফেসবুকের ওয়ালজুড়ে এখনও সাবেক প্রেমিকার (পরীমনি) অনেক ছবি শোভা পাচ্ছে। যদিও বাগদান ভেঙে যাওয়ার পর তামিমের সঙ্গে বাগদানসহ বিভিন্ন সময়ে তোলা ছবি পরীমনি তার ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলেন।

তামিম হাসানের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা গেছে, তার টাইম লাইনে পরীমনির সঙ্গে একটি রোমান্টিক ছবি দেওয়া রয়েছে। সমুদ্র তীরে তামিমের কাঁধে হাত রেখে পরীমনি ঘোড়ায় চড়ে বসে আছেন। এছাড়া গত বছর পহেলা বৈশাখসহ বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে তোলা ছবি এখনও তামিমের ফেসবুকে দেখা যাচ্ছে।

তবে পরীমনির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত ২১ এপ্রিল থেকে তামিম তার ফেসবুক পেজে আর সক্রিয় ছিলেন না। এ বিষয়ে জানতে তামিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত দুই বছর প্রেম করার পর গত বছরের ১৪ এপ্রিল চিত্রনায়িকা পরীমনি আর বিনোদন সাংবাদিক তামিম হাসানের বাগদান হয়। দুই পরিবারের আত্মীয়স্বজন ছিলেন সেই অনুষ্ঠানে। বেশ জাঁকজমকপূর্ণ ছিল অনুষ্ঠানটি। বাগদান অনুষ্ঠানের পরদিন পরীমনি বলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। সেভাবেই এগিয়েছে সবকিছু। কিন্তু হঠাৎ তাদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর শোনা যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি