সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবন্দী সালমান, তবুও থেমে নেই সিনেমার কাজ

news-image

বিনোদন ডেস্ক : করোনা আতঙ্কে নিজেকে গৃহবন্দী করে রেখেছেন বলিউড তারকা সালমান খান। নিজেকে ঘরে বন্দী করে রাখলেও থেমে নেই তার সিনেমার কাজ।

গোটা দুনিয়া যখন ঘরবন্দি, তখন আগামী ছবি ‘রাধে’র পোস্ট প্রোডাকশনের কাজ নিজের পানভেলের ফার্ম হাউসে শুরু করে দিলেন সালমান। সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা সরকারি তরফে দেওয়া হয়েছে, তা যাতে লঙ্ঘন না হয়, তার জন্য হাতে গোনা কয়েকজনকে নিয়ে কাজ শুরু করেছেন এ তারকা।

সূত্রে জানা যায়, ‘রাধে’র শুটিং প্রায় অনেকটাই শেষ হয়েছে। বাকি রয়েছে সালমান ও দিশা পাটানি অভিনীত একটি গান। গত বুধবার ফার্ম হাউসে চলে গিয়েছেন সালমান। তার ছবির পরিচালক প্রভু দেবা এখন চেন্নাইয়ে। ফোনে অনবরত তার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

গত সপ্তাহেই শুটিং বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত এই কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই সালমানের হাতে। আসছে ঈদেই মুক্তি পাবে ‘রাধে’ সিনেমা। এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সালমান ও দিশা পাটনি।

এছাড়াও আগামী বছরের জন্যও একটি ছবি ঘোষণা করে রেখেছেন সালমান। তবে তার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী