,

দুইটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যাবে না

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ কিংবা বিশেষ দিবস ছাড়া একই তারিখে দুইটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যাবে না। শুধুমাত্র বিশেষ দিবসেই দুইয়ের অধিক সিনেমা মুক্তি দেওয়া যাবে বলে নিয়ম করা হয়েছে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে।

আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী রোজার ঈদ থেকে সপ্তাহে একই সিনেমা হলে একটি নয়, একসঙ্গে দুটি ছবি মুক্তি পাবে। একথা উল্লেখ করে তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি চিঠি দেয়া হয়েছে এফডিসিতে।

সেখানে বলা হয়েছে, এখন বিশ্বের অনেক দেশে এমনকি প্রতিবেশি দেশ ভারতের সিনেমা হলগুলোতে এক থিয়েটারে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। কিন্তু স্বাধীনতার আগে কিংবা পরে বাংলাদেশের হলে সপ্তাহে মুক্তি পেয়েছে একটি করে ছবি। অঘোষিত এই নিয়ম চলছে এখনো। দীর্ঘ সময় ধরে চলা দেশে সিনেমা মুক্তির এই রীতিতে আসছে নতুন নিয়ম।

কিন্তু সরকারের এই নির্দেশকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করার পাশাপাশি ঘোর আপত্তি জানিয়েছেন চলচ্চিত্র পরিবারের নেতারা।

জানা গেছে, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছেন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। যেখানে সপ্তাহে একটি হলে দুটি করে ছবি মুক্তির আবেদন করেন তিনি। যা আমলে নিয়ে কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে। যার ফলে সপ্তাহে একটি হলে মুক্তি পাবে দুটি ছবি। কিন্তু নতুন নিয়ম মানতে চান না চলচ্চিত্র প্রযোজক কিংবা পরিচালকরা।

কারণ, নতুন নিয়ম কার্যকর করতে বছরে ২০৮টি ছবি মুক্তির দরকার হবে। যা বাংলাদেশে এখন অসম্ভব। বছরে যেখানে মুক্তি পায় মাত্র ৪৫-৬০টি ছবি। তাই এই নিয়ম মানা সম্ভব না বলেই জানিয়েছেন পরিচালক ও প্রযোজকরা।

তবে মন্ত্রণালয় নির্দেশ দিলেও চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি আপাতত একটি হলে সপ্তাহে একটি করে ছবিই মুক্তির রীতি রাখছেন বলে জানিয়েছেন প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা সামসুল আলম।

এ নিয়ে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। দীর্ঘকালের প্রচলিত একটি নিয়ম ভেঙে নতুন এই নিয়ম চালু করা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না। তথ মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এটা নির্ভর করবে হল মালিকদের ওপর। হল মালিক তার হলে যে সিনেমা চালাবেন, সেই সিনেমাই চলবে। হল মালিকের ইচ্ছাতেই একটি সিনেমা সপ্তাহের পর সপ্তাহ চলে। আবার একদিনও চলে না। ‘বেদের মেয়ে জোসনা’র মতো ব্যবসাসফল সিনেমা মধুমিতাসহ রাজধানীর আরও কয়েকটি বড় বড় হল চালাইনি। আবার অন্য হলে এটি মাসের পর মাস চলেছে।

হঠাৎ করে একজন প্রযোজকের কথায় এই নিয়ম হতে পারে না। এটা নির্ভর করবে হল মালিকদের ওপর। সিনেমার জায়গাটা এত সহজ নয় যে, বললাম আর হয়ে গেল। এর জন্য অনেক কিছু বুঝতে হয়। এলোমেলো কথায় কিছু হয় না। যদিও বসুন্ধরা সিনেপ্লেক্সে একাধিক ছবির শো হয়। সিনেপ্লেক্সের বাইরে এই নিয়ম নেই। এখন সিনেপ্লেক্সের সঙ্গে অন্যসব হলের তাল মেলালে চলবে না।’

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন ‘এটা প্রযোজক ও প্রদর্শকদের ব্যাপার। তারা যেটা ভালো মনে করবেন, তাই হবে। হল মালিকরা বিষয়টি ভালো মনে করলে নিয়ম চালু হতে পারে। যদিও এই নিয়মটা আমাদের দেশে নেই। আমাদের দেশে প্রতি সপ্তাহে এক হলে একটি ছবি মুক্তির নিয়মটাই চলে আসছে। এই নিয়ম ভারতে প্রচলিত।

তবে আমাদের দেশের জন্য এটা একটু কঠিন। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে। কারণ, যেখানে সিনেমা সংকট, সেখানে একই হলে দুটি ছবি কিভাবে মুক্তি পেতে পারে। এরপরও যদি হয়, তাহলে এটা খারাপ না। দর্শকের একটি সিনেমা পছন্দ না হলে আরেকটি দেখবে। হয়ত দিনের প্রথম দুই শো চললো একটি ছবির, পরের দুই শো চললো আরেকটি ছবির। আমাদের দেশে সিনেপ্রেক্সগুলোতে তাই হয়। এটা এক দৃষ্টিতে ভালো। এতে হয়ত দর্শক হলে আসতে শুরু করবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি