শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পথশিশু…

1426287453_P3.4-Panel_copyঅন্যরকম ডেস্ক : ওরা পথশিশু। পথই ওদের ঠিকানা, পথই আশ্রয়স্থল। আবার পথেই মেলে ওদের জীবনের অনুষঙ্গ। নাম-পরিচয়হীন চার পথশিশুকে শুক্রবার রাজধানীর একটি সড়কদ্বীপের ফাঁকা স্থানে শুয়ে থাকতে দেখা যায়। সড়কের দু’পাশ দিয়ে চলছে গাড়ি আর মাঝে শুয়ে আছে এই শিশুরা! যে বয়সে বাবা-মার সান্নিধ্যে লেখাপড়া করার কথা, সে বয়সে ওরা অনিশ্চিত জীবনের পথে এগিয়ে চলেছে। এই শিশুদের পাশে এসে দাঁড়াবার জন্য হৃদয়বান ব্যক্তির সহযোগিতার দরকার রয়েছে। কমলাপুর থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।