সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র নির্মাতা মতিউর রহমান পানু মারা গেছে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু আর নেই। গতকাল মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)

নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মতিউর রহমান পানু।

খোরশেদ আলম খসরু বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সহকারী পরিচালক হিসেবে ১৯৬৪ সালে প্রথম কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে ‘হারানো মানিক’ ছবি দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর একে একে তিনি নির্মাণ করেন ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’, ‘বেদের মেয়ে জোসনা’ (ভারত), ‘মনের মাঝে তুমি’ সিনেমা।

নির্মাতার বাইরে তিনি ছিলেন একজন প্রযোজকও। তার প্রযোজিত সিনেমার তালিকায় রয়েছে- ‘নির্যাতন’, ‘বেদের মেয়ে জোসনা’ (বাংলাদেশ), ‘গাড়িয়াল ভাই’, ‘রঙ্গিলা’, ‘নসিমন’ (বাংলাদেশ), ‘বৌমার বনবাস’ (ভারত), ‘মনের মাঝে তুমি’ (যৌথ ভাবে আব্বাস উল্লাহ সিকদার এর সাথে), ‘মোল্লা বাড়ীর বউ’, ‘ডাক্তার বাড়ী’ ও ‘ওরে সাম্পানওয়ালা’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা