সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইনে প্রবাসী, তথ্য দেওয়ার সন্দেহে গৃহবধূকে মারধর

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক দুবাই প্রবাসীকে বসুরহাট পৌরভবনে স্থাপিত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। আর ওই প্রবাসীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার সন্দেহে একই বাড়ির এক গৃহবধূকে পিটিয়ে জখম করেন প্রবাসীর স্বজনরা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ওই প্রবাসীর বড় ভাই ওমর ফারুক বাবুলকে (২৯) গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০ মার্চ ওই দুবাই প্রবাসী নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে, তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আসা-যাওয়া করতে থাকেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ওই প্রবাসীকে ধরে বসুরহাট পৌরভবনে স্থাপিত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে নিয়ে আসে।

আর পুলিশকে এ তথ্য দিয়ে সহায়তা করার সন্দেহে প্রবাসীর বড় ভাই ওমর ফারুক বাবুল তাদের পাশের ঘরের ওই গৃহবধূর ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেন। এতে তার মাথা ফেটে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তথ্য দেওয়ার সন্দেহে ওই গৃহবধূকে পিটিয়ে জখম করে প্রবাসীর পরিবারের লোকজন। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বিকেলে ওমর ফারুক বাবুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।’

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ