শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাল মজুদ করায় খাগড়াছড়িতে খাদ্য কর্মকর্তা আটক

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি গুদামে অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগে মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মেরুং খাদ্য গুদামে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

এ সময় অবৈধভাবে ১৪ মেট্রিক টন চাল ও গম মজুদের অভিযোগে বিশেষ আইনে তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, ‘গুদামে হিসাবের বাইরে অবৈধভাবে ১৪ মেট্রিক টন চাল মজুদ করার কারণ ব্যাখ্যা করতে পারেননি মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেন। অবৈধভাবে চাল মজুদ করায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা