,

চট্টগ্রামে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ১৫

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে চালক ও সহকারীসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুই জন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় চট্টগ্রামমুখী লবণবাহী ট্রাক ও বিপরীতমুখী ম্যাজিক গাড়ির (লেগুনা) সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়।

গুরুতর আহত আরো সাতজনকে উদ্ধার করে আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে আরো দুইজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- পশ্চিম চুনতি এলাকার মোহাম্মদ সিরাজ, উত্তর হারবাং কাট্টলী এলাকার রশিদ আহমদ, উত্তর হারবাং রোডপাড়া এলাকার জসিম উদ্দিন ও তার ভাই বেলাল উদ্দিন, কক্সবাজারের ঈদগা এলাকার বাদশা মিয়া, আজিজনগরের হিমছড়ি এলাকার মোহাম্মদ এনাম, আজিজনগরের ভিলেইজার পাড়া এলাকার লালু ফকির, আজিজনগরের ইসলাম ট্রেডিং এলাকার জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, লেদু ফকির ও জহির উদ্দিন।

বাকিদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য