,

করোনা : পতেঙ্গায় সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা

news-image

করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।বুধবার (১৮ মার্চ) দুপুরে সিএমপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

মো. মাহাবুবর রহমান বলেন, সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন, সেখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন। তাই পুলিশের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

‘আমরা আশা করবো সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখবেন।’ বলেন সিএমপি কমিশনার।

গত কয়েকদিনে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। বুধবার দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন সরকারের নীতি নির্ধারকরা। এরইমধ্যে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধের ঘোষণা এলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর